আজ থেকে আবার প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি-বাধায় দুই দফা পিছিয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। পাঁচ দিনের বিরতিতে আজ আবার মাঠে গড়াচ্ছে লিগের খেলা। ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। বিকেএসপির দুই মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ-কলাবাগান ক্রীড়াচক্র। সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্প করতে বাংলাদেশ দল রওনা দিচ্ছে আজ রাতে। তার আগে নিজ নিজ ক্লাবের হয়ে আজকের ম্যাচটা খেলার কথা জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়েরই। তবে কাল রাতের বৃষ্টির পর লিগ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।