আজ থেকে আবার বিপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ দিন বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)। সিলেট পর্বের পর আবারও ঢাকায় ফিরেছে খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দশম রাউন্ডে হবে দুটি ম্যাচ। বিকেল সাড়ে চারটায় প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ আরামবাগ। সন্ধ্যা সাড়ে ৭টায় পরের ম্যাচটিতে শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট সবার ওপরে রহমতগঞ্জ। সমান পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে তাদের পরই রয়েছে শেখ জামাল।