আজ থেকে শেষ আটের লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টের নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা। যেখানে নির্ধারিত সময় ড্র থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফল না এলে টাইব্রেকার। যদিও এবার ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই সমীকরণের মারপ্যাঁচে একটি ম্যাচে টাইব্রেকার হয়েছে। তবে সেটি ছিল ব্যতিক্রম। আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাওয়া যাবে নকআউটের আসল উত্তেজনা। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শেখ জামাল-মোহামেডান।
ফেডারেশন কাপের সর্বশেষ তিন আসরের দুটিতে চ্যাম্পিয়ন শেখ জামাল। আর মোহামেডান ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল। তবে ২০০৯ সালে সর্বশেষ টুর্নামেন্টজয়ী মোহামেডান সাম্প্রতিক বছরগুলোয় বেশির ভাগ সময়ই গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। নতুন কোচ সৈয়দ নইমুদ্দিনকে পেয়ে এবার অবশ্য নতুন আশায় বুক বাঁধছে দলটি।
গরমের কারণে আধা ঘণ্টা পিছিয়ে চারটি কোয়ার্টার ফাইনালই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।