আজ পাইওনিয়ার ফুটবলের ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ পাইওনিয়ার ফুটবলের ফাইনালে ঢাকা আনসার ও ভিডিপি দলের মুখোমুখি হচ্ছে টাঙ্গাইল ফুটবল একাডেমি। কাল বাফুফে ভবনে এ উপলক্ষে হওয়া সংবাদ সম্মেলনে টাঙ্গাইল ফুটবল একাডেমির কোচ আতিকুর রহমান জানালেন, ‘গত চারবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। এবার ফাইনালে ওঠায় চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।’ আনসার কোচ হাসান আল মাসুদও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন, ‘আমাদের দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিকেএসপির। ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’
দুই দল সুপার লিগে একবার মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।