আজ ভারতের সামনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে পরশু প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। তবে পাকিস্তানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে আজই বাংলাদেশের আসল পরীক্ষা। সুইনু-সাবিনারা মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ভারতের। এর আগে প্রথম সাফে বাংলাদেশ ৬-০ গোলে হেরেছিল ভারতের কাছে, পরেরবার হারের ব্যবধান ছিল ৩-০। এবার পাকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক সুইনু প্রু বলে গিয়েছিলেন, ফাইনালই একমাত্র লক্ষ্য বাংলাদেশের। লক্ষ্যে পৌঁছাতে হলে আজকের ম্যাচটা তাই খুব গুরুত্বপূর্ণ।