আর মাত্র দুই ধাপ। দুই ধাপ ঠিকঠাক পেরোতে পারলেই মোক্ষধাম। জায়গা হবে বিশ্বকাপে।
দলগুলোর নাম? পর্তুগাল ও ইতালি। পর্তুগাল ও ইতালি বলেই মনের মধ্যে খচখচানি হচ্ছে সবার। হওয়াই স্বাভাবিক। গত দুবারের ইউরোজয়ী এই দুই দল যে এখনও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি! বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য আরও দুই ধাপ অতিক্রম করতে হবে রোনালদোদের, ভেরাত্তিদের। বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের প্লে–অফ সেমিফাইনাল আর ফাইনাল, এই দুই ধাপ পেরোতে পারলেই বিশ্বকাপের টিকিট মিলবে।
সেই দুই ধাপের প্রথম ধাপ আজ। প্লে-অফ সেমিফাইনালে আজ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তুরস্ক, ওদিকে ফেদেরিকো কিয়েসাদের ইতালি লড়বে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে। নিজ নিজ সেমিফাইনাল জিতলে ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ইতালি। সেই ম্যাচে যে জিতবে, তারাই চলে যাবে কাতারে। বাকি দলের সঙ্গী হবে আশাভঙ্গের কান্না।
আজ রাত ১টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে এই দুই ম্যাচ। দুই ম্যাচের মূল একাদশ এর মধ্যেই প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া যাক চার দলের হয়ে মূল একাদশে কে কে নামছেন!
পর্তুগাল (৪-৪-২) : দিওগো কস্তা ; দিওগো দালোত, দানিলো পেরেইরা, হোসে ফন্ত, রাফায়েল গেরেইরো ; জোয়াও মুতিনিও, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, ওতাভিও ; দিওগো জোতা, ক্রিস্টিয়ানো রোনালদো
তুরস্ক (৩-৫-২) : উরজান চাকির ; ওজান কাবাক, মেরিহ দেমিরাল, চাগলার সয়ুঞ্জু ; জেকি চেলিক, বেরকান কুতলু, হাকান চালহানোলু, কেরেম আকতুরকোগলু ; চেঙ্গিজ উনদের, বুরাক ইলমাজ
ইতালি (৪-৩-৩) : জিয়ানলুইজি দোন্নারুম্মা ; আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি, জিয়ানলুকা মানচিনি, আলেসসান্দ্রো বাস্তোনি, এমারসন পালমিয়েরি ; নিকোলো বারেল্লা, জর্জিনিও, মার্কো ভেরাত্তি ; দমিনিকো বেরার্দি, চিরো ইম্মোবিলে, লরেঞ্জো ইনসিনিয়া
উত্তর মেসিডোনিয়া (৪-৪-২) : স্তোলে দিমিত্রিয়েভস্কি ; স্তেফান রিস্তোভস্কি, দারকো ভেলকোভস্কি, ভিসার মুসলিউ, এগিয়ান আলিওস্কি ; দারকো চুরলিনোভ, আরিয়ান আদেমি, এনিস বারদি, বোবান নিকোলোভ ; মিলান রিস্তোভস্কি, আলেকসান্দর ত্রায়কোভস্কি