আজ শুরু দ্বিতীয় রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬তম জাতীয় লিগের প্রথম পর্বটা শেষ হয়েছে বিশাল সব জয় দিয়ে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে।
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয় লিগ এবার হচ্ছে রাজধানী ঢাকা ও এর আশপাশের মাঠে। তবে ৭২ ঘণ্টার হরতালের কারণে দ্বিতীয় পর্বের সেই সূচিতেও আনতে হয়েছে সামান্য পরিবর্তন। এই পর্বে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ম্যাচটি ফতুল্লার আউটার স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও এখন হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
অন্য তিনটি ম্যাচ পূর্ব নির্ধারিত ভেন্যুতেই হবে। ঢাকা ও ঢাকা মহানগর দল খেলবে ফতুল্লা স্টেডিয়ামে। খুলনা-বরিশাল মুখোমুখি হবে বিকেএসপির দুই নম্বর মাঠে। তিন নম্বর মাঠে হবে রংপুর-সিলেট ম্যাচ।