আজ শুরু পাইওনিয়ার ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে ২৫তম সিটি করপোরেশন পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৬) ফুটবল লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে ৫৯টি দল। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন আউটার স্টেডিয়াম, মোহাম্মদপুর ঈদগাহ মাঠ, বাসাবো তরুণ সংঘ, লালবাগ মাঠ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে। পাইওনিয়ারের সেরা তিনটি দল খেলবে আগামী মৌসুমের তৃতীয় বিভাগে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এক লাখ, রানার্সআপ দলের ৫০ হাজার টাকা। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন পাইওনিয়ার লিগের ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া। উপস্থিত ছিলেন পাইওনিয়ার লিগের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পৃষ্ঠপোষক ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মকর্তা মেহেদী সাজ্জাদসহ অনেকে।