আজ শেখ জামালের শেষ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যে সেরেস লা সাল্লের কাছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল, বিকেল ৫টায় ফিলিপাইনে তাদের সঙ্গেই ফিরতি ম্যাচ। ৫ ম্যাচে ১টি মাত্র জয়, ৩ পয়েন্ট নিয়ে তালিকায় একেবারে তলানিতে আছে শেখ জামাল। সর্বশেষ ঢাকায় হওয়া ম্যাচে টেম্পাইন রোভার্সের বিপক্ষে একমাত্র জয়টি (৩-২) পেয়েছে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিদলটি।