প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি বক্সে বল ধরতে ছুটছেন ফরোয়ার্ড। বলটা লুফে মৃদু হেসে ফরোয়ার্ডকে একটা চাপড় দিলেন গোলরক্ষক। ফুটবলে এমন নির্দোষ মজা প্রায়ই হয়। অবিশ্বাস্য শোনালেও সত্যি, হন্ডুরাসের শীর্ষ লিগের দুই ক্লাব রিয়াল সোসিয়েদাদ ও ম্যারাথনের ম্যাচে এমন ‘কাণ্ডের’ জন্য লাল কার্ড দেখেছেন ম্যারাথন গোলরক্ষক মোরালেস। তবে রেফারির সিদ্ধান্ত না মেনে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বসেন তিনি। উপায়ন্ত না দেখে রেফারি বাতিলই করে দেন ম্যাচটা! ঘটনার জেরে এখন কিনা ধুঁকতে হচ্ছে ম্যারাথনকে। ওই ম্যাচের ৩ পয়েন্ট তো গেছেই, পৃষ্ঠপোষকেরা মুখ ফিরিয়ে নেওয়ায় প্রায় এক লাখ ২০ হাজার ডলারও ক্ষতি হয়েছে দলটির। গেটমানিও হাতছাড়া। ম্যারাথনের পরিচালক রেগেমেগে বলেই ফেলেছেন, বিশ্বের সবাই এখন এটা নিয়ে হাসাহাসি করছে। হাসাহাসি করার মতোই ব্যাপার! রয়টার্স।