আজমপুরের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ ফুটবলে পঞ্চম জয় পেয়েছে আজমপুর ফুটবল ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল আজমপুর ১-০ গোলে হারিয়েছে পূর্বাচল পরিষদকে। একমাত্র গোলটি করেছেন আরিফ হোসেন। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আজমপুর। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নবাবপুর ক্রীড়াচক্র।