আজীবন সম্মাননা পাচ্ছেন আসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে আজীবন সম্মাননা দিচ্ছে লস অ্যাঞ্জেলেসের ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাব। আগামী ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক স্ট্রাইকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আয়োজকেরা। একসময়ের ‘গোলমেশিন’ আসলামের কাছে এটা বড় এক স্বীকৃতি, ‘এই পুরস্কারের জন্য মনোনীত হব ভাবিনি, হঠাৎই খবরটা পেয়ে খুবই ভালো লাগছে।’ এর আগে সংগঠনটি কাজী সালাউদ্দিনকে আজীবন সম্মাননা দিয়েছিল।