আট ম্যাচ নিষিদ্ধ সিমিওনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা শাস্তি যে হতে পারে, সেটি অনুমিতই ছিল। কিন্তু সাজাটা হলো বড়ই। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেকে কাল আট ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সঙ্গে জরিমানা করা হয়েছে চার হাজার ইউরো।
ঘটনাটা গত শুক্রবারের রিয়াল-অ্যাটলেটিকো সুপারকাপের দ্বিতীয় লেগের ম্যাচের। চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান অ্যাটলেটিকো ডিফেন্ডার হুয়ানফ্রান। পরে ফিরে আসতে চাইলেও রেফারি অনুমতি দিচ্ছিলেন না। ডাগ-আউটে দাঁড়িয়ে ব্যাপারটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন সিমিওনে। এটুকু হলেও কথা ছিল, চতুর্থ রেফারির মাথায় হালকা ধাক্কাও দেন। সেই সঙ্গে হাততালি দিয়ে রেফারিকে বিদ্রূপও করেন। তখনই রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন এই আর্জেন্টাইন কোচকে। গোলডটকম।