আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুলের বিপক্ষে ম্যাচে কাল নিজেদের জালেই গোল দিয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্স ডিফেন্ডার রিচার্ড ডান। প্রিমিয়ার লিগে এ নিয়ে ১০টি আত্মঘাতী গোল হলো তাঁর। ইংলিশ লিগে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ডটা অবশ্য আগেই ছিল তাঁর নামের পাশে। তবে কাল সংখ্যাটাকে দুই অঙ্কে নিয়ে যাওয়া প্রথম খেলোয়াড় হয়েছেন আইরিশ এই ডিফেন্ডার। অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার সিটির সাবেক এই খেলোয়াড়ের পরেই আছেন সাবেক লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার ও বোল্টনের সাবেক সেন্টারব্যাক জ্যাট নাইটস। প্রিমিয়ার লিগে দুজনই আত্মঘাতী গোল করেছেন ৭টি করে। নাইটস ইংল্যান্ড ছেড়ে মেজর লিগ সকারে পাড়ি জমিয়েছেন এ বছরই। ক্যারাঘার তো অবসরই নিয়েছেন। রেকর্ডটা যে আরও অনেক দিন ডানেরই থাকছে তাতে কোনো সংশয় নেই।