প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমানুয়েল আদেবায়োর আর কত বোমা ফাটাবেন? যেভাবে একের পর এক পারিবারিক কেচ্ছাকাহিনি ফাঁস করে যাচ্ছেন, তাতে ‘আদেবায়োর-লিকস’ নামে সিরিজই শুরু করে দিতে পারেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মায়ের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনেছিলেন। টটেনহামের টোগোলিজ স্ট্রাইকার এবার কাঠগড়ায় দাঁড় করালেন তাঁর ভাইকে। আদেবায়োরের অভিযোগ, ভাই রোটিমি অনেকবার অন্যের জিনিস চুরি করে তাঁর ভাবমূর্তি ডুবিয়ে দিয়েছেন। প্রয়াত ক্যামেরুনিয়ান ফুটবলার মার্ক ভিভিয়ান ফো ও জিনেদিন জিদানের দেওয়া জার্সি নাকি চুরি করেছেন রোটিমি। শুধু তা-ই নয়, আদেবায়োরের নিজের বাসা থেকে ২৫ হাজার পাউন্ড দামি হারও চুরি করেছেন। সবচেয়ে অবিশ্বাস্য, রোটিমি ফ্রান্সের একটা ফুটবল একাডেমিতে সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে নাকি একাই সরিয়েছেন ২১টি মোবাইল ফোনসেট! মেইল অনলাইন।