প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন সন্ধ্যার আগেই সোনালি অতীত ক্লাব চত্বরে খেলা শেষ করতেন সাবেক ফুটবলাররা। কিন্তু গতকাল থেকে তাঁরা শুরু করেছেন ফ্লাডলাইটে খেলা। ক্লাব চত্বরে এক চিলতে মাঠের ওপর চার কোনায় ১৬০০ ওয়াটের বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। সেটির আলোতেই কাল বিজয় দিবস ফুটবলের ফাইনাল খেলা হলো। শুধু আলোর ঝলকানি নয়, সোনালি অতীত ক্লাবের ভবনজুড়েই পড়ছে রঙের ছটা। নিজস্ব উদ্যোগে এটি সংস্কার করেছেন সাবেক ফুটবলাররা। ওখানে পা রাখলেই এখন যে কারও মনে হবে, আধুনিকতার ছোঁয়া লেগেছে ভালোই।