আনচেলত্তির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলানের হয়ে খেলোয়াড় হিসেবে টানা দুবার ইউরোপিয়ান কাপের শিরোপা জিতেছিলেন কার্লো আনচেলত্তি। পরে কোচ হিসেবেও মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তবে টানা নয়। কোচ হিসেবে টানা চ্যাম্পিয়নস লিগ জয়ের সেই আশা এবার ঘুচবে বলেই বিশ্বাস রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচের। আনচেলত্তিই বলছেন, রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখতে পারবে। চ্যাম্পিয়নস লিগ নাম হওয়ার পর কোনো দলই টানা শিরোপা জিততে পারেনি। কিন্তু আনচেলত্তি বলছেন, ‘আমরা জানি শিরোপা ধরে রাখাটা কঠিন। আমি মনে করি এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে।’গোলডটকম।