আনচেলত্তির প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লো আনচেলত্তির সামনে দরজা খোলাই ছিল। এসি মিলান সভাপতি সিলভিও বেরলুসকোনি তো ঘোষণার সুরেই বলেছিলেন, আনচেলত্তি রিয়াল ছাড়লে তাঁকে এসি মিলানে নিয়ে আসবেন। কিন্তু ইতালিয়ান কোচ পুরোনো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন। কাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এসি মিলানকে তাদের আগ্রহের জন্য ধন্যবাদ। না বলাটা অনেক কঠিন ছিল, কিন্তু আমার এখন একটু বিশ্রাম দরকার। ওদের জন্য শুভকামনা।’ গোলডটকম।