প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক শতাব্দী অপেক্ষার পর কোনো আন্তর্জাতিক শিরোপা, চিলি দেশটা যে উৎসবের দেশ হয়ে উঠবে এটা অনুমিতই ছিল। তবে উদ্যাপনটা কোথাও কোথাও বন্যতায় রূপ নিয়েছিল। যেমন রাজধানী সান্তিয়াগোতে। চিলির বিও বিও রেডিওর ভাষ্য অনুযায়ী, শিরোপা উৎসবে যোগ দিতে এসে প্রাণ হারিয়েছেন তিন সমর্থক, আহতের সংখ্যা অনেক। সমর্থকদের ‘সুযোগসন্ধানী’ একটি অংশ লুটপাটও চালিয়েছে দোকান ও শপিংমলে! শনিবার ন্যাসিওনাল স্টেডিয়ামে সানচেজের পেনাল্টিতে শিরোপা নিশ্চিত হতেই হাজারো সমর্থক জড়ো হয় সান্তিয়াগোর প্লাজা ইতালিয়া চত্বরে। পটকা ফাটিয়ে, নেচেগেয়ে সারা রাত চলে উৎসব। এ সময় গাড়ি দুর্ঘটনায় নিহত হন দুজন, সমর্থকদের ছোড়া গুলিতে আরও একজন। অবস্থা বেসামাল হয়ে পড়লে জলকামান ব্যবহার করতে বাধ্য হয় দাঙ্গা পুলিশ। ডেইলি মেইল, মার্কা।