আনন্দ-বেদনার কাব্য
আমি কখনো ভাবিনি ট্রেবল জিততে পারব। কিন্তু এই ছেলেরা সবকিছু সম্ভব করেছে।
—লুইস এনরিকে
জিততে পারিনি বলে মন খারাপ। কিন্তু আমি ছেলেদের নিয়ে গর্বিত। আপনি যখন অসাধারণ খেলোয়াড়দের বিপক্ষে খেলবেন, চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজকে সেটাই হয়েছে।
—মাসিমিলিয়ানো আলেগ্রি
অবিশ্বাস্য। অতুলনীয়। এ রকম ট্রফি জিততে হলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
—লুইস সুয়ারেজ
জয় আমাদের প্রাপ্যই ছিল। আশা করছি এখানেই থেমে যেতে হবে না। পরের মৌসুমে আরও ট্রফি চাই।
—ইভান রাকিটিচ
এভাবে ছেড়ে যেতে হচ্ছে বলে খুবই খারাপ লাগছে। আমি আর কখনো বার্সেলোনার হয়ে খেলব না, ভাবতেই স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। এ ট্রফিটা দিয়েই শেষ করতে চেয়েছিলাম।
—জাভি
আমি ভাষা হারিয়ে ফেলেছি। আরও একবার এক মৌসুমে তিনটি ট্রফি জিতলাম। কতটা খুশি বলে বোঝাতে পারব না।
—আন্দ্রেস ইনিয়েস্তা
আমরা লড়ে হেরেছি এটাই গুরুত্বপূর্ণ। নিজেদের দোষ দেওয়ার কোনো কারণ নেই।
—জিয়ানলুইজি বুফন
সুযোগ পেয়েছিলাম, পারিনি। আমি জানি না আর কখনো এমন ট্রেবল জেতার সুযোগ আসবে কি না।
—আলভারো মোরাতা