প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে টাঙ্গাইল, রংপুর ও বিজেএমসি। কাল তাদের সঙ্গী হয়েছে রাজবাড়ী ও বাংলাদেশ আনসার। ফরিদপুরে আঞ্চলিক ফাইনালে স্বাগতিকদের টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে রাজবাড়ী। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। লক্ষ্মীপুরে আনসার ১২-০ গোলে বিধ্বস্ত করেছে খাগড়াছড়িকে। ৪টি করে গোল করেছেন মুনমুন ও অম্রা চিং মারমা।