আনেলকার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝামেলা ও নিকোলাস আনেলকা দুজন যেন দুজনার। সমস্যা হচ্ছে, ঝামেলা শুধু আনেলকাকে জড়িয়ে ধরলে কথা ছিল না। এখন আনেলকার সঙ্গীর দিকেও যে নজর দেওয়া শুরু করেছে! নাৎসি স্যালুট দেওয়ার জন্য প্রিমিয়ার লিগে সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তখন ওয়েস্টব্রমে খেলা আনেলকা। সে সময় যাঁরা বুঝে না-বুঝে আনেলকাকে সমর্থন দিয়েছিলেন এখন তাঁরাও পড়েছেন বিপাকে। বেনোইত-আসুয়ো ইকোতো এর সাম্প্রতিকতম উদাহরণ। টটেনহামের এই ডিফেন্ডার একটা টুইট করে সমর্থন জানিয়েছিলেন আনেলকাকে। সে জন্য এফএ তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ইকোতোকে, সঙ্গে জরিমানা ৫০ হাজার পাউন্ড। তার আগে হাল সিটির স্ট্রাইকার ইয়ানিক সাগবোও আনেলকাকে সমর্থন দেওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। তুলনায় সামির নাসরি ও মামাদো সাখোর ভাগ্য ভালো, শুধু সতর্কবাণী শুনেই পার পেয়ে গেছেন। এএফপি।