আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল ২০১৬। টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের আটটি বিশ্ববিদ্যালয়। কাল প্রথম ম্যাচে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়েছে যশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ৩-২ গোলে হারিয়েছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে। সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।