আপিল করবে ক্রোয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জুন ইতালির বিপক্ষে যাতে দর্শকশূন্য মাঠে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে না হয় সে জন্য আপিল করবে ক্রোয়েশিয়া। ১৮ মার্চ ইউরো বাছাইয়ে নরওয়ের বিপক্ষে জাগরেবে খেলার সময় গ্যালারি থেকে মাঠে ঢিল, পানির বোতল ছুড়ে মারে দর্শকেরা। প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্যে কটূক্তিও করে স্বাগতিক দর্শকেরা। ঘটনার জন্য উয়েফা আগেই ৫০ হাজার ইউরো জরিমানা করেছিল। গত বুধবার আরও শাস্তি হিসেবে ইউরো বাছাইয়ে ক্রোয়েশিয়ার পরের ম্যাচটি দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয় উয়েফা। এএফপি।