আপিল করবেন প্লাতিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দায়ে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ অবস্থায় ফিফার সভাপতি পদে নির্বাচন করাটা যে সম্ভব হবে না, সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন প্লাতিনি। আর তাই এই সপ্তাহের গোড়াতেই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক উয়েফা সভাপতি। এএফপি।
তবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্লাতিনি ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইটা ছাড়তে চান না। গতকাল বিশ্ব ফুটবলের সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তাকে নিষিদ্ধ করার কারণ জানিয়ে দিয়েছে ফিফা। আর তাতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ মিলেছে। প্লাতিনির আইনজীবী থিবো দা’লেস জানিয়েছেন, ‘আমরা কারণগুলো পড়ব, বিশ্লেষণ করব এবং সোমবারই এর বিরুদ্ধে আপিল করব।’