আফগান দল নিয়ে নতুন বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু চূড়ান্ত করেও বড় এক সমস্যায় পড়ে গেলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজকেরা। আফগানিস্তানের ক্লাব ডি স্পিন গর বাজান ক্লাব আসতে পারছে না বলে কাল হঠাৎ জানিয়ে দিয়েছে।
অথচ ২০ অক্টোবর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফিকশ্চারও হয়ে গেছে। টুর্নামেন্ট কমিটি চাইছে বিকল্প আরেকটি বিদেশি দল আনতে। এর আগে টুর্নামেন্টে খেলার কথা ছিল, এমন দলগুলোর মধ্যে ভুটানের চ্যাম্পিয়ন দল থিম্পু এফসিকে আনার চেষ্টা চলছে। চট্টগ্রাম আবাহনীর ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন দিলেন এমন তথ্যই।
তবে টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব সাংসদ শামসুল হক চৌধুরীর দাবি, ‘আফগাস্তিানের দলটির নিজস্ব কিছু সমস্যা আছে। সেখানকার শাহীন ক্লাবের আসার কথা ছিল এই টুর্নামেন্টে। সেই শাহীন আর বাজানের মধ্যে সমস্যা তৈরি হওয়ায় এই অবস্থা। তবে আমরা আশা করি, আফগানিস্তান থেকে একটা দল পাব।’
কোনো দলই না পেলে শেষ পর্যন্ত সাতটি দল নিয়েই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।