আফগানদের জালে ৬ গোল বাংলাদেশের মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক সাবিনা খাতুনের পাঁচ গোলেই উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের। ছবি: প্রথম আলো।
অধিনায়ক সাবিনা খাতুনের পাঁচ গোলেই উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের। ছবি: প্রথম আলো।

মহিলা সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। জয়টা আফগানিস্তানের বিপক্ষে। গত সাফে এই দলটির জালে ছয় গোল দিয়েছিল বাংলাদেশ। এবারও গোল সংখ্যা ছয় (৬-০)।

বাংলাদেশের এই গোল উৎসবের নেতৃত্বে দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তাঁকে কোনভাবেই আটকাতে পারেনি আফগানিস্তানের রক্ষণ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাবিনা মেতে ওঠেন গোলের আনন্দে। ম্যাচ শেষে তাঁর নামের পাশে পাঁচ গোল! অন্য গোলটি সিরাত জাহানের।
এক ম্যাচে জয়, তাতেই বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। ভারতের সঙ্গে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ ৩১ ডিসেম্বর। ওই ম্যাচে ড্র করলে গোলগড়ে গ্রুপ সেরা হবে বাংলাদেশ। ভারত তাদের প্রথম ম্যাচে আফগানদের হারিয়েছিল ৫-১ গোলে। দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান।