আফগানিস্তান ম্যাচ ২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আগামী ৪ জুন হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু আফগানিস্তানের অনুরোধে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি হবে ২ জুন। বর্তমান সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান মালদ্বীপের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে ঢাকায় আসতে চেয়েছিল। কিন্তু মালদ্বীপের সঙ্গে ম্যাচটি বাতিল হওয়ায় ৪ জুনের বদলে ২ জুন আয়োজনের অনুরোধ করেছে আফগানিস্তান।