আফগানিস্তানের আগে সিঙ্গাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে ১৪ মে বাংলাদেশে আসার কথা ছিল উত্তর কোরিয়ার। কিন্তু শেষ মুহূর্তে উত্তর কোরিয়া আসতে রাজি না হওয়ায় বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মিয়ানমার ঢাকায় এসে খেলতে অনাগ্রহ দেখানোয় সিঙ্গাপুরের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। অবশেষে সিঙ্গাপুর বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে। কাল বাফুফেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০ মে বিকেল ৪টায় হবে এই প্রীতি ম্যাচ, ২৮ মে ঢাকায় আসবে সিঙ্গাপুর। এই ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৫০ টাকা এবং ভিআইপি ১০০ টাকা করে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।
সিঙ্গাপুরের পরই প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। আগামী ২ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামেই বর্তমান সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের সঙ্গে খেলবেন মামুনুলরা। বিশ্বকাপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ জুন, কিরগিজস্তানের সঙ্গে। ১৬ জুন পরের ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।