আফ্রিকার বর্ষসেরা মাহরেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কয়জন খেলোয়াড়ের উদ্ভাসিত পারফরম্যান্সে গতবার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার, তাঁদের অন্যতম ছিলেন রিয়াদ মাহরেজ। নিজে গোল করেছিলেন ১৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি! এই সাফল্যের স্বীকৃতি পেলেন আলজেরিয়ান মিডফিল্ডার। নির্বাচিত হলেন ২০১৬ সালের আফ্রিকার সেরা ফুটবলার। ২০১৫ সালের বর্ষসেরা, বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে হারিয়ে পরশু পেয়েছেন ২০১৬ সালের আফ্রিকা-সেরার স্বীকৃতি।