আফ্রিকার সেরা অবামেয়াং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার বর্ষসেরার পুরস্কারটিকে একরকম ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন ইয়াইয়া তোরে। ২০১১ থেকে ২০১৪—টানা চার বছর জিতেছেন এই পুরস্কার। তবে তাঁকে ছাপিয়ে ২০১৫ সালের আফ্রিকার বর্ষসেরা হলেন গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন অবামেয়াং। বুন্দেসলিগাতে এই মৌসুমে ১৭ ম্যাচে করেছেন ১৮ গোল, সবসুদ্ধ ২৭। এই সাফল্যেরই স্বীকৃতি আফ্রিকার বর্ষসেরা হওয়া। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সদস্যদেশগুলোর কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টরদের ভোটে সর্বোচ্চ ১৪৩ পয়েন্ট পেয়েছেন অবামেয়াং। ১৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আইভরিকোস্টের ফুটবল তারকা তোরে। তৃতীয় সোয়ানসি সিটির ঘানাইয়ান স্ট্রাইকার আবেদি পেলের ছেলে আন্দ্রে আইয়ু পেয়েছেন ১১২ পয়েন্ট। এএফপি।