প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন খেলেন বার্সেলোনা ও স্পেনের হয়ে, অন্যজন বিশ্বখ্যাত পপতারকা। পিকে-শাকিরার জুটিটা সময়ের সবচেয়ে গ্ল্যামারাস জুটিগুলোরই একটি। ২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের ভিডিওতে ছিলেন পিকে। সেই প্রথম পরিচয়, এরপর ছয় বছর হলো দুজনের প্রণয়ের বয়স। কিন্তু সম্পর্কের শুরু কীভাবে জানেন? একটা আবহাওয়া-বার্তা দিয়ে। সেটিও কে দিয়েছিলেন? শাকিরা! টিভি-থ্রিকে পিকেই বলেছেন ঘটনাটা, ‘দক্ষিণ আফ্রিকায় থাকার সময়ই ওকে লিখেছিলাম আমি। জিজ্ঞেস করেছিলাম ওখানে আবহাওয়া কেমন?’ খুবই সাধারণ একটা প্রশ্ন, উত্তরটাও সাধারণই হবে ভেবেছিলেন পিকে। কিন্তু তাঁকে অবাক করে দিলেন ‘আবহাওয়াবিশারদ’ শাকিরা, ‘প্রশ্নটা খুবই নির্বোধের মতো ছিল। এর স্বাভাবিক উত্তরে ও হয়তো আমাকে জ্যাকেট আনতে বলতে পারত। কিন্তু ও আমাকে প্রতিটি মুহূর্তের আবহাওয়ার বিস্তারিত বর্ণনা দিয়ে গেল!’ গোলডটকম।