আবার আদালতে নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি পাবেন কি পাবেন না, জরিমানা গুনতে হবে কি না সেটা জানা যাবে পরে। তবে আপাতত বিচার চলতে থাকবে নেইমারের। তাঁর বাবা আর বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে নেইমারেরও বিচার চালানোর নির্দেশ দিয়েছেন স্পেনের আদালত। ২০১৩ সালে দল বদলে সান্তোস থেকে বার্সেলোনায় আসার চুক্তি নিয়ে জালিয়াতি আর কর ফাঁকির অভিযোগে বিচার চলছে নেইমারের। নেইমারের দুই বছরের কারাদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, সঙ্গে প্রায় ১০ লাখ ইউরো জরিমানা করারও আবেদন করেছেন। নেইমারসহ সবাই অবশ্য তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী প্রমাণিত হলেও নেইমারকে হয়তো জেল খাটতে হবে না। সহিংস অপরাধ না করলে দুই বছর বা তার নিচে কারাদণ্ড হলে জেল খাটতে হয় না স্পেনে। ফোরফোরটু।