প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াল্টার মাজ্জারি বরখাস্ত হওয়ার পরই গুঞ্জন শোনা যাচ্ছিল, রবার্তো মানচিনি ফিরতে পারেন পুরোনো ঠিকানায়। সেই গুঞ্জনই সত্যি হলো, মানচিনি দ্বিতীয় মেয়াদে কোচ হলেন ইন্টার মিলানের। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত এই কোচের প্রথম ইন্টার-অধ্যায় ছিল সাফল্যে মোড়ানো, ২০০৬ থেকে টানা তিনবার সিরি ‘আ’ জিতেছিলেন। এরপর ম্যানচেস্টার সিটি ও গ্যালাতাসারাইয়ের হয়ে সাফল্যের চেয়ে ব্যর্থতাই ছিল বেশি। মানচিনির কাজটা সহজ হবে না মোটেই, এই মুহূর্তে পয়েন্ট তালিকার নিয়ে যে খাবি খাচ্ছে ইন্টার! এএফপি।