আবার উইলশেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি কাটাতে গিয়ে এত হুঁশ থাকে! জ্যাক উইলশেয়ারও বোধ হয় ভুলে গিয়েছিলেন নিজের তারকা সত্তা। তাঁর সামান্য ভুলই বড় হয়ে যেতে পারে অনেকের চোখে। লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে আর্সেনাল মিডফিল্ডার ‘একটু’ ধূমপান করেছিলেন আয়েশ করে। সেই ছবি চলে এল সংবাদমাধ্যমে। তাতেই একের পর এক সমালোচনার তির। এর আগেও একবার ধূমপানরত অবস্থায় উইলশেয়ারের ছবি ছাপা হয়েছিল গণমাধ্যমে। দুবার প্রকাশ্যে ধূমপান করে উইলশেয়ার নিজেও এখন অনুতপ্ত। পরিবার এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি এখনো বয়সে তরুণ। মানুষ ভুল করতেই পারে। হ্যাঁ, আমিও ভুল করেছি। বুঝতে পারছি, যে শিশুটি আমাকে দেখে বেড়ে উঠছে তার মনে এমন দৃশ্য প্রভাব ফেলে। আমি নিজেকে শোধরাব।’ ডেইলি মিরর।