আবার কামড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের সামনে সুয়ারেজের কামড়-কাণ্ডের উদাহরণ আছে। দেখেছেন নিন্দিত এই কাণ্ড করে কতটা শাস্তি তাঁকে পেতে হয়েছে। কিন্তু তা থেকে কোনো শিক্ষাই নেননি জেরি ইয়ান স্টা। ডাচ ক্লাব দেতোর এ ফুটবলার টমাস সেডিমা নামে এক প্রতিপক্ষের পিঠে কামড় দিয়েছেন। ঘটনাটি প্রথমে অবশ্য রেফারিসহ সবার চোখ এড়িয়ে গেছে। কিন্তু তাতে পার পাননি ইয়ান স্টা। গত মাসের এ ঘটনার পর ফেসবুকে নিজের শরীরের কামড়ের ক্ষতের ছবি পোস্ট করেছেন সেডিমা। ফল, ঘটনার তদন্ত করে ইয়ান স্টাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। রেহাই পাননি সেডিমাও। কামড়ের পর ইয়ান স্টাকে ঘুষি মারায় তিনি নিষিদ্ধ হয়েছেন ২ ম্যাচ। রয়টার্স।