আবার চোট নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট যেন পিছুই ছাড়ছে না নেইমারের৷ বিশ্বকাপে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার কড়া ট্যাকলে চিড় ধরেছিল মেরুদণ্ডে। সেই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছিলেন। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মেক্সিকান ক্লাব লিয়নের সঙ্গে জোড়া গোলে আভাস দিয়েছিলেন ফর্মে ফেরার। কিন্তু লিগে মাঠে নামার আগেই আবার চোট! পরশু অনুশীলনের সময়েই বাঁ পায়ের গোড়ালিতে টান অনুভব করেন তিনি৷ প্রাথমিক অবস্থায় নেইমারের চোটটা গুরুতর নয় বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ৷ তবে কাল এলচের বিপক্ষে লিগের প্রথম ম্যাচে তাঁর খেলাটা অনিশ্চিত। এএফপি।