আবার তোরে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তিনবার পেয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ইয়াইয়া তোরে কি চতুর্থবারের মতো সেটি পাবেন? উত্তরটা জানা যাবে ৮ জানুয়ারি। সংক্ষিপ্ত তিনজনের তালিকায় এবারও আছেন ম্যানচেস্টার সিটির আইভরিকোস্ট মিডফিল্ডার। এই বছর তোরে ২০ গোল করে সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে রেখেছেন বড় ভূমিকা। বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবানিজ স্ট্রাইকার পিয়েরে এমেরিক আউবামেয়াংও আছেন তালিকায়। তৃতীয়জন নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপে আলো ছড়ানো লিল গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা। গোলডটকম।