প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জার্সি গায়ে বার্নাব্যুতে আবার দেখা যাবে রাউল গঞ্জালেসকে। আগামী ৫ জুন প্রয়াত ইয়োহান ক্রুইফের সম্মানে ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রিয়ালের হয়ে খেলবেন রাউল। ওই ম্যাচে দুই দলের হয়ে রবার্তো কার্লোস, ফার্নান্দো হিয়েরো, লুইস ফিগো, প্যাটট্রিক ক্লাইভার্ট, ক্লারেন্স সিডর্ফ, এডগার ডাভিডসদের দেখা যাবে। ২০১০ সালের রিয়াল ছেড়ে যাওয়া রাউল সর্বশেষ বার্নাব্যুতে খেলেছেন তিন বছর আগে, রিয়াল-আল সাদের চ্যারিটি ম্যাচে। মার্কা।