প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটটা তিনি কাতারকেই দিয়েছিলেন। কিন্তু উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে ২০২২ বিশ্বকাপ আয়োজন নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে নতুন করে ভোট নেওয়ার পক্ষে। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে জল কম ঘোলা হয়নি। শীতে না গ্রীষ্মে, এই বিতর্ক তো আছেই, প্রশ্ন উঠে গেছে কাতারের বিশ্বকাপ স্বত্ব পাওয়া নিয়েও। দুর্নীতির আশ্রয় নিয়ে স্বাগতিক হয়েছে, তাই আয়োজন-স্বত্ব বাতিল করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে প্লাতিনি গত পরশু বললেন, ‘আমি যত দূর জানি, পুরোপুরি স্বচ্ছই ছিল ভোট। তবে আমরা এটাও বলে আসছি সামান্যতম দুর্নীতির প্রমাণ মিললেও নতুন করে ভোট হবে।’ এএফপি।