আবার লেভানডফস্কি

রবার্ট লেভানডফস্কি মাঠে নামবেন অথচ গোল হবে না—সেটা এখন মোটামুটি কষ্টকল্পনাই। পরশু দারুণ এক ডাইভিং হেডে আবার গোল করলেন পোল্যান্ডের হয়ে। গত ছয় ম্যাচে এ নিয়ে ১৫টি গোল করলেন, ১০ ম্যাচে ১৯টি। তবে এদিনের গোলটি একটু বিশেষ অন্য কারণে। পোল্যান্ডকে ইউরোতে নিয়ে গেছে বলেই শুধু নয়, একটা মাইলফলক ছোঁয়ার জন্যও। এবারের ইউরো বাছাইয়ে ১৩ গোল হয়ে গেছে ‘লেভার’, ছুঁয়ে ফেলেছেন ২০০৮ আসরে উত্তর আয়ারল্যান্ডের ডেভিড হিলির রেকর্ড। ইউরোর বাছাইপর্বে সব মিলিয়ে সর্বোচ্চ গোলের বেশি গোলের রেকর্ডটা আয়ারল্যান্ডের রবি কিনের (২৩), লেভানডফস্কির হাত থেকে সেটিও বোধ হয় ‘নিরাপদ’ নয়।
এক আসরের বাছাইয়ে সবচেয়ে বেশি গোল
১৩ রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড, ২০১৪),
ডেভিড হিলি (উত্তর আয়ারল্যান্ড, ২০০৮)
১২ ক্লাস-ইয়ান হান্টেলার (হল্যান্ড, ২০১২),
ডেভর সুকার
(ক্রোয়েশিয়া, ১৯৯৬)
১১ রাউল গঞ্জালেজ (ইউরো, ২০০০), টনি পোলস্টার (অস্ট্রিয়া, ১৯৯৬), ওলে ম্যাডসেন (ডেনমার্ক, ১৯৬৪)
১০ এদুয়ার্দো (ক্রোয়েশিয়া, ২০০৮), রিস্টো স্টয়চকভ (বুলগেরিয়া, ১৯৯৬), ডারকো পানচেভ (মেসিডোনিয়া, ১৯৯২)