আবার সেই বার্সা-বিলবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের ফাইনালেরই মঞ্চায়ন হবে এবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে। ড্রয়ে শেষ আটে পড়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। গতবার ফাইনালে বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা, লিওনেল মেসি করেছিলেন অবিস্মরণীয় এক গোল, যেটি ২০১৫ সালে পুসকাস পুরস্কারে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে। বিলবাওয়ের মাঠে প্রথম লেগটা আগামী বুধবার। পরের সপ্তাহে ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগ। এএফপি।