আবার হার যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে আবারও হেরেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর পরশু হেরেছে কোস্টারিকার কাছে এবং আরও বড় ব্যবধানে। নিজেদের মাঠে কোস্টারিকানরা জিতেছে ৪-০ গোলে। কনক্যাকাফ অঞ্চলের পঞ্চম রাউন্ডে প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্ট তালিকায় ছয় দলের মধ্যে সবার নিচে এখন ইয়ুর্গেন ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র। এএফপি।