আবারও অ্যাটলেটিকোর মুখোমুখি রিয়াল, বার্সার সামনে পিএসজি

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে অ্যাটলেটিকো মাদ্রিদ যেন এক বিভীষিকা! মৌসুমের শুরুতেই স্প্যানিশ সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে রিয়াল হারল ২-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে), এরপর লিগে দুই ম্যাচেই হার। কোপা ডেল রের দ্বিতীয় পর্বে দুই লেগ মিলিয়ে ২-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়। অবস্থা এমন, এ মৌসুমে অ্যাটলেটিকের বিপক্ষে খেলা মানেই রিয়ালের হার! আজ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্রয়ের পর আবারও অ্যাটলেটিকোর বিপক্ষেই লড়তে হবে রিয়ালকে!
আজ চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র হয়ে গেল। তাতে আবারও বার্সেলোনার মুখোমুখি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গ্রুপ পর্বে দুই দলই মুখোমুখি হয়েছিল একে অপরের। প্রথম লেগে বার্সা ৩-২ গোলে হারলেও দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে পিএসজিকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে।
এ ছাড়া বায়ার্ন মিউনিখ লড়বে পোর্তোর বিপক্ষে আর জুভেন্টাসের বিপক্ষে মোনাকো। প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪-১৫ এপ্রিল আর ফিরতি লেগ ২১-২২ এপ্রিল। তথ্যসূত্র: এএফপি।
শেষ আটের সূচি
প্রথম লেগ
১৪ এপ্রিল
অ্যাটলেটিকো-রিয়াল
জুভেন্টাস-মোনাকো
১৫ এপ্রিল
পিএসজি-বার্সেলোনা
পোর্তো-বায়ার্ন
দ্বিতীয় লেগ
২১ এপ্রিল
বার্সেলোনা-পিএসজি
বায়ার্ন-পোর্তো
২২ এপ্রিল
রিয়াল-অ্যাটলেটিকো
মোনাকো-জুভেন্টাস