আবারও ইব্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতটা হইচই ফেলে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন, পারফরম্যান্সটা তার সঙ্গে মানানসই হচ্ছে না। তারপরও সুইডেনে ইব্রাহিমোভিচ অপ্রতিদ্বন্দ্বী, একাদশবারের মতো পেলেন সুইডিশ বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি। এর মধ্যে এবারেরটা টানা দশমবার। ইব্রার বাঁ হাতে সেই পুরস্কারই। তবে পরশুর রাতটা তিনি বেশি মনে রাখবেন ডান হাতের মূর্তিটার জন্যই। স্টকহোমে সুইডেনের জাতীয় ফুটবল স্টেডিয়াম ফ্রেন্ডস অ্যারেনার সামনে উন্মোচিত হতে যাচ্ছে ইব্রার ঠিক এ রকম একটা ব্রোঞ্জের মূর্তি। এই ছবিটা সুইডিশ স্ট্রাইকার পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে।