আবারও কস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব সুবোধ কখনোই ছিলেন না। ইংল্যান্ডে এসে ডিয়েগো কস্তার সেই ‘সুনাম’ বৃদ্ধিই পেয়েছে। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ঠোকাঠুকি, উসকানি দিয়ে লাল কার্ড আদায়, ইচ্ছা করে পড়ে যাওয়া—কিছুই বাদ নেই। যেটা বাকি ছিল, সেটাও এবার চেলসি স্ট্রাইকার করে ফেললেন। এবার নিজের দলের খেলোয়াড়ের সঙ্গেই হাতাহাতি হয়ে গেছে। ইংলিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, চেলসির অনুশীলনেই কাণ্ডটা হয়েছে। কস্তাকে কড়া একটা ট্যাকল করে বসেছিলেন অস্কার। কস্তা রেগে যান, অশ্রাব্য কথা বলে বসেন। মেজাজ হারিয়ে বসেন অস্কারও, পাল্টা জবাব দিতে শুরু করেন। ব্যাপারটা বেশি দূর গড়ানোর আগেই অন্যরা এসে নিরস্ত করেছেন দুজনকে। পরে অবশ্য অস্কার দাবি করেছেন, এমন কিছুই হয়নি। কস্তা নাকি তাঁর সেরা বন্ধুদের একজন, এ রকম কিছু হতেই পারে না। গোলডটকম।