প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বছরের শুরুতেই একবার অনুশীলনে গরহাজির ছিলেন। তার আগের দিনই লিওনেল মেসিকে বসে থাকতে হয়েছিল বেঞ্চে। এরপর মেসির সঙ্গে কোচ লুইস এনরিকের ‘দ্বন্দ্ব’ নিয়ে কত কথাই যে ডালপালা মেলল! সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার, কালও অনুশীলনে ছিলেন না মেসি। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্যক্তিগত’ কারণে অনুশীলনে ছিলেন না তিনি। এই সপ্তাহে লা লিগায় বার্সেলোনার কোনো খেলা নেই, সামনের রোববার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। এএফপি।