আবারও গাজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ফেরার কথা ছিল ফুটবলে। স্থানীয় একটি নন-লিগ সানডে ফুটবল দল অ্যাবি এফসিতে নামও লিখিয়েছিলেন পল গ্যাসকোয়েন। ফুটবল মাঠে না ফিরে ইংলিশ ফুটবলের ‘ব্যাড বয়’ গাজ্জা অবশ্য ফিরলেন হাসপাতালে। যাঁরা ’৯০ বিশ্বকাপের এই তারকাকে চেনেন, তাঁরা অবশ্য এরই মধ্যে ধরে ফেলেছেন কারণটা। হ্যাঁ, সেই পুরোনো রোগ। অ্যালকোহলে প্রচণ্ড আসক্ত গাজ্জা আবারও অসুস্থ হয়েছেন মদ খেয়েই। ডেইলি মিরর তো জানাল পরশু বাড়ির পাশ থেকে মদের বোতলসহ উদ্ধার করা হয়েছে অপ্রকৃতিস্থ গ্যাসকোয়েনকে। এক বন্ধুকে ফোন করে গাজ্জা নিজেই নাকি সাহায্য চেয়েছিলেন, ‘আমি বিপদে আছি। তুমি কি এসে আমাকে সাহায্য করতে পারবে?’ এর আগে ৪৭ বছর বয়সী সাবেক ফুটবলারকে তাঁর বাড়িওয়ালা ১০ দিনের সময় দিয়েছিলেন অ্যাপার্টমেন্ট ছাড়ার। এএফপি।