আবারও চেলসিতে দ্রগবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন নাটাই-ঘুড়ির খেলা! ঘুড়ি যেখানেই উড়ুক না কেন, দিন শেষে নাটাইয়ের কাছেই ফেরে। দিদিয়ের দ্রগবাও তা-ই। নানা পথ ঘুরে দ্রগবার চেলসিতে ফেরা নিশ্চিত হয়েছে। কদিন ধরে অবশ্য গুঞ্জন ছিল, দ্রগবা ফিরছেন ‘ব্লুজ’দের ডেরায়।
২০০৪ সালে চেলসিতে এসেই পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি। আট বছরের বন্ধন টুঁটে গিয়েছিল ২০১২ সালে। পাড়ি জমিয়েছিলেন তুরস্ক-চীনে। এমনিতে ইউরোপের শীর্ষ লিগগুলো থেকে তুরস্ক-চীনে চলে যাওয়া মানে ক্যারিয়ার শেষের পথে হাঁটা। তবে শেষের আগে আবার এক বছরের চুক্তিতে শীর্ষ লিগে ফিরলেন আইভরিয়ান স্ট্রাইকার।
দ্রগবা বললেন, ‘এটি ছিল সহজ একটি সিদ্ধান্ত। হোসের (মরিনহো) সঙ্গে কাজ করার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। সবাই জানেন, ক্লাবের সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। এ ক্লাব আমার বাড়ি মতোই। ’ রয়টার্স।