আবারও চোট মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগার শুরুতেই আবারও চোটে পড়লেন মেসি ছবি: রয়টার্স।
লা লিগার শুরুতেই আবারও চোটে পড়লেন মেসি ছবি: রয়টার্স।

পুরোনো সেই হ্যামস্ট্রিং চোটে আবারও ঘায়েল লিওনেল মেসি। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেও হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে আবারও পরীক্ষা-নিরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই ম্যাচে চোট পেয়েছেন বার্সার নতুন সেনসেশন মুনির এল হাদ্দাদিও। তাঁর চোট ডান পায়ের ঊরুতে।
এদিকে, মেসির এই চোট অবশ্য খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছে বার্সেলোনা। ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেসির হ্যামস্ট্রিংয়ের সমস্যা দেখা দিয়েছে, তবে সেটা গুরুতর কিছু নয়।’
আজ সোমবার মেসি ও মুনিরকে ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই পরীক্ষার পরই তাঁদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 
এই চোটের কারণে মেসি বুধবার অনুষ্ঠেয় জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতিম্যাচটি খেলতে পারবেন না। বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। রয়টার্স।